এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানাল মাউশি
টিবিসি ডেস্ক :: এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে যথাসময়ে বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। তবে দ্রুত আগস্ট মাসের বেতন-ভাতা দিতে চলতি সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করেছে মাউশি।
শনিবার (২৯ আগস্ট) মাউশির একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের বেতন-বিলের তথ্য সাবমিট না করায় এখনো মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে বেতন-বিলের তথ্য সাবমিটের কার্যক্রম শেষ হবে। এরপর সপ্তাহের মাঝামাঝি অথবা শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব যেন দ্রুত অনুমোদন হয় সেই চেষ্টা করবে মাউশি।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল মন্ত্রণালয়ে সাবমিট করা হবে। শিক্ষকরা যেন দ্রুত আগস্ট মাসের বেতন-ভাতা পান সেজন্য কাজ করছে মাউশি।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানাল মাউশি
- ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু
- ডিগ্রি পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
- প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগে ভাইভার বোর্ড গঠন নিয়ে সর্বশেষ
- ৩০ আগস্ট থেকে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু
- বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, বেতন বাড়ছে যত
- বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের নির্বাচন শনিবার: সভাপতি পদে হেলালী ও সোহাগের লড়াই
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD