কোন ধাপে কত শতাংশ বাড়বে সরকারি চাকুরেদের বেতন
টিবিসি ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতনকাঠামোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। অনুমোদিত এই কাঠামো অনুযায়ী গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, যা দুই বছরের মধ্যে মোট তিনটি ধাপে বাস্তবায়িত হবে।
মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন দাঁড়াবে ২০ হাজার টাকা, যা আগে ছিল ৮ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। গত জুলাই থেকে নতুন স্কেল কার্যকর হওয়ার কথা বলা হলেও, বর্ধিত বেতনের সুবিধাগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী।
নতুন পে-স্কেলের ফলে ২৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এটি বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে বছরে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বাড়তি ব্যয় হবে।
কোন ধাপে কত শতাংশ বাড়বে
সরকার আর্থিক চাপ কমাতে চারটি ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম থেকে নবম গ্রেডে ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ যুক্ত হবে।
এরপর ২০২৭ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ এবং ওই বছরের জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ যুক্ত হয়ে মূল বেতন শতভাগ বৃদ্ধি পাবে।
সবশেষে ২০২৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে নতুন মূল বেতন অনুযায়ী বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হবে।
অন্যদিকে, দশম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে শুরুতেই একটু বেশি অর্থ ছাড় দেওয়া হবে। ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই প্রথম ধাপে তাদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ যুক্ত হবে। এরপর ২০২৭ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে ২৫ শতাংশ এবং জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ২৫ শতাংশ যুক্ত হবে। প্রথম থেকে নবম গ্রেডের মতোই এই গ্রেডগুলোতেও ২০২৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে নতুন মূল বেতন অনুযায়ী ভাতা কার্যকর হবে।
নবম গ্রেডের একজন কর্মকর্তার বেতন যেভাবে বাড়বে
ধরা যাক, ২০১৫ খ্রিষ্টাব্দের পে-স্কেল অনুযায়ী নবম গ্রেডে চাকরিতে যোগ দেওয়া একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ২২ হাজার টাকা। নতুন পে-স্কেলে (১০০% বৃদ্ধিতে) তার প্রারম্ভিক মূল বেতন হবে ৪৪ হাজার টাকা।
যেহেতু তিনি প্রথম থেকে নবম গ্রেডের আওতাভুক্ত, তাই তার বর্ধিত ২২ হাজার টাকা বেতন তিন ধাপে যুক্ত হবে। সে অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই প্রথম ধাপে বর্ধিত ২২ হাজার টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৮ হাজার ৮০০ টাকা তার বর্তমান বেতনের সঙ্গে যুক্ত হবে। এরপর ২০২৭ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ বা ৬ হাজার ৬০০ টাকা এবং জুলাইয়ে তৃতীয় ধাপে বাকি ৩০ শতাংশ বা আরও ৬ হাজার ৬০০ টাকা যুক্ত হয়ে তার মূল বেতন ৪৪ হাজার টাকায় পৌঁছাবে। এরপর ২০২৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি থেকে তিনি এই ৪৪ হাজার টাকার ওপর ভিত্তি করেই বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা পাবেন।
ইনক্রিমেন্ট
উদাহরণটি কেবল প্রারম্ভিক মূল বেতনের ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে বাস্তবে একজন চাকরিজীবীর বেতন এর চেয়ে কিছুটা বেশি হবে। কারণ, সরকারি নিয়মে প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়।
- চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে অসন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর, বরখাস্তের নির্দেশ
- অসুস্থ শিক্ষকদের বকেয়া পরিশোধে পৃথক তালিকার সুপারিশ
- ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
- দুর্নীতিতে শিক্ষকদের একটি অংশ জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার
- রোববার প্রাথমিক শিক্ষকদের পদায়ন
- গোলাপগঞ্জে শিক্ষক অবমাননার প্রতিবাদে বাশিস-এর জরুরি সভা ও জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম
- প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
- এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
- স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, নীতিমালা প্রকাশ
- সরকারি স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD