ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু
টিবিসি ডেস্ক :: চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন এক প্রধান শিক্ষক। রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাতে চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল আসে। মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে যান রনজিনা। মাটিতে পড়ে তার মাথা ফেটে যায়।
পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই জাহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মোটরসাইকেল ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- এমপিওভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানাল মাউশি
- ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু
- ডিগ্রি পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি
- প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগে ভাইভার বোর্ড গঠন নিয়ে সর্বশেষ
- ৩০ আগস্ট থেকে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু
- বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, বেতন বাড়ছে যত
- বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের নির্বাচন শনিবার: সভাপতি পদে হেলালী ও সোহাগের লড়াই
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD