জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, শহীদ জোবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান জানা মাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যান।
প্রতিনিধি দলটি শহীদ জোবায়েরের বাবা-মার সঙ্গে কথা বলেন এবং জেসমিন আক্তারের চিকিৎসায় সর্বাত্মক সহায়তায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ জোবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- ৩ মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
- শিক্ষার্থীদের ১৩০ স্বর্ণপদক গায়েব
- রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা, ২ আসামির ডিএনএ শনাক্ত
- দুর্গম চরাঞ্চলে স্থাপন হচ্ছে ভাসমান স্কুল
- চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই
- প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
- ফের পেছালো প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন
- প্রধানমন্ত্রী শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই: রিজভী
- শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD