প্রধান শিক্ষককে মারধর-বিদ্যালয়ে ভাঙচুর, পিবিআইকে তদন্তের নির্দেশ
টিবিসি ডেস্ক :: মিরপুরের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের ওপর মব হামলা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর ও সাবেক সহকারী প্রধান শিক্ষককে জোরপূর্বক পুনর্বহালের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। একই ঘটনায় সাবেক সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্তসহ মব হামলায় জড়িতদের শোকজ করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ আগস্ট কিরণময় দত্তসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর ও শিক্ষক-কর্মচারীদের মারধর করেন। ১৭ আগস্টও বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে মারধর করা হয়। এতে তার কানে সাময়িক ক্ষতি হয় এবং পরে তিনি শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নেন। তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।
নথি অনুযায়ী, এর আগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির ২ জুলাইয়ের প্রতিবেদনে ১৪ জন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেয়ার কথা উল্লেখ করে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক কিরণময় দত্ত শিক্ষার্থীদের মৌখিক ও লিখিত নির্দেশনা দিয়ে আন্দোলনে যুক্ত করেছিলেন। তাদের নগদ অর্থ, ব্যানার ও ফেস্টুন সরবরাহ এবং বিভিন্ন স্থানে সভা করার অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।
মামলার নথিতে আরও বলা হয়েছে, কিরণময় দত্তের বিরুদ্ধে একাধিক শোকজ নোটিশ দেয়া হয়েছিল। পরে তিনি ৫ জুলাই পদত্যাগপত্র দেন এবং ৩১ জুলাই স্কুল ম্যানেজিং কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করে।
তবে পদত্যাগের পরও বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও তার পুনর্বহালের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। ১৬ আগস্ট হামলার সময় জোর করে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেয়া হয়, যেখানে কিরণময় দত্তকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ের অফিসকক্ষে বসিয়ে দেয়ার কথা উল্লেখ ছিল।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের কাছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করেছে। নথিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির কথাও উল্লেখ রয়েছে।
- প্রধান শিক্ষককে মারধর-বিদ্যালয়ে ভাঙচুর, পিবিআইকে তদন্তের নির্দেশ
- একাদশে ফাঁকা থাকবে সাড়ে ১৪ লাখের বেশি আসন
- রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিলেন প্রাথমিক প্রতিমন্ত্রী
- একাদশ শ্রেণিতে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে
- ১২ জন শিক্ষককে ২১ মাসের বেতন না দিয়ে চাকরিচ্যুতি
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের বদলির সুযোগ মিলবে না পূরণ না হলে ৭ শর্ত
- ১০ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল
- অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
- বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি


MS3 Technology BD