অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
টিবিসি ডেস্ক :: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি (প্রমোশন) চাকরির বয়সের ওপর ভিত্তি করে নয় বরং অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামে পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ আয়োজিত “বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। এই নীতিমালার আওতায় শিক্ষকদের বেতন কাঠামো বা পে-স্কেলে পরিবর্তনের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও আনা হচ্ছে আমূল পরিবর্তন। নতুন নিয়মে কেবল চাকরির বয়সের ওপর ভিত্তি করে নয়, বরং পারফরম্যান্স অ্যাসেসমেন্টের (মূল্যায়ন) মাধ্যমেই শিক্ষকরা পদোন্নতির সুযোগ পাবেন।
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় স্থগিত থাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনারায় শুরু হতে যাচ্ছে। উচ্চ আদালতের মামলার রায় ইতোমধ্যে সরকারের পক্ষে আসায় দ্রুততম সময়ের মধ্যে ৩২ হাজারেরও বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এত বিশাল সংখ্যক নিয়োগ প্রক্রিয়া হওয়ায় কিছুটা সময় লাগলেও ইতোমধ্যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
একইসঙ্গে সহকারী শিক্ষক পদেও বিশাল নিয়োগের প্রস্তুতি চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষকের বহু পদ খালি হবে, যার পরিপ্রেক্ষিতে আরও ১৪ হাজারেরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া ২০২৩ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক পরীক্ষার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে, রায় মিললেই ৬ হাজারের বেশি পদে নিয়োগ নিশ্চিত করা হবে। এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরই গড়ে ১৪ থেকে ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
শিক্ষকদের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণ ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (নেপ) ইতোমধ্যে একটি নতুন প্রশিক্ষণ নীতিমালার কাজ শুরু করেছে। এতদিন প্রাথমিক শিক্ষকদের বেসিক ট্রেনিং (বিটিপিটি) পিটিআই সেন্টারগুলোতে টানা ১০ মাস ধরে ইন-ক্যাম্পাস পদ্ধতিতে চলত। নতুন নীতিমালায় এটিকে বদলে প্রথমে ২ মাসের ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ এবং পরবর্তীতে 'অন দ্য জব' ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষককে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।
- অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
- বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
- কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের নির্দেশ
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- পে-স্কেল নিয়ে নতুন বার্তা
- অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণে প্রধানমন্ত্রীর সম্মতি
- শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার
- বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
- সোমবার এসএসসির ফল, দেখবেন যেভাবে
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব


MS3 Technology BD