বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
টিবিসি ডেস্ক :: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, ‘বদলি আবেদন শুরুর বিষয়টি আগামীকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’
এর আগে শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে অনলাইনে বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া শুরু করেন শিক্ষকরা। পরে বিকেলে বদলির পরবর্তী ধাপ সম্পর্কে জানতে মাউশি ডিজি অধ্যাপক সোহেলের সঙ্গে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস।
অধ্যাপক ড. সোহেল জানান, ‘শিক্ষকরা ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়ায় আপাতত মাউশির কাজ শেষ। এখন আবেদনগ্রহণের কার্যক্রম শুরু করতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। বিষয়টি আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’
মাউশি ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি সরাসরি তদারকি করছেন শিক্ষামন্ত্রী। ফলে আগামীকাল বদলির সার্বিক চিত্র শিক্ষামন্ত্রীকে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে আমরা বদলি আবেদনগ্রহণ শুরুর জন্য বিজ্ঞপ্তি জারি করব।’
তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।
মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’
- বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
- কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের নির্দেশ
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- পে-স্কেল নিয়ে নতুন বার্তা
- অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণে প্রধানমন্ত্রীর সম্মতি
- শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার
- বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
- সোমবার এসএসসির ফল, দেখবেন যেভাবে
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
- আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব


MS3 Technology BD