শিক্ষকদের বদলির সুযোগ মিলবে না পূরণ না হলে ৭ শর্ত
টিবিসি ডেস্ক :: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। তবে নির্দিষ্ট সাতটি শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
শুক্রবার আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলেই এসব শর্ত ও নির্দেশনা দেখা যায়।
বদলির আবেদনে যে ৭ শর্ত
১. একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার নিজ জেলায় ৩টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা। যাবে না।
আরও পড়ুন: শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার। বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী/স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে ২ (দুই) বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন। না।
উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন।
এদিকে বদলি আবেদন শুরু বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে।
- প্রধান শিক্ষককে মারধর-বিদ্যালয়ে ভাঙচুর, পিবিআইকে তদন্তের নির্দেশ
- একাদশে ফাঁকা থাকবে সাড়ে ১৪ লাখের বেশি আসন
- রাজধানীতে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিলেন প্রাথমিক প্রতিমন্ত্রী
- একাদশ শ্রেণিতে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে
- ১২ জন শিক্ষককে ২১ মাসের বেতন না দিয়ে চাকরিচ্যুতি
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের বদলির সুযোগ মিলবে না পূরণ না হলে ৭ শর্ত
- ১০ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল
- অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
- বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি


MS3 Technology BD