কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের নির্দেশ
টিবিসি ডেস্ক :: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠান প্রধানদের দেয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা। সম্প্রতি ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিটি উপজেলার সব স্কুল ও মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে, এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার এক শ্রেণির শিক্ষকরা প্রাইভেট ও কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। এমতাবস্থায় কোচিং সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষকদেরকে একগুচ্ছ নির্দেশনা দিয়ে, তা অবশ্যই অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো- কোনো শিক্ষক তার কর্মস্থল বা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না; কোনো শিক্ষক তার নিজ নামে, অন্যের নামে বা অন্য কোনো উপায়ে কোচিং সেন্টার পরিচালনা করতে পারবেন না অথবা পরিচালিত কোচিং সেন্টারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবেন না; কোনো শিক্ষক প্রতিষ্ঠানের ক্লাস ফাঁকি দিয়ে কোচিং করাতে পারবেন না; তবে প্রয়োজনে এবং প্রতিষ্ঠান প্রধানের লিখিত অনুমতিক্রমে টিউশন বা কোচিং করাতে পারবেন; কোনো শিক্ষক কোচিং করানোর জন্য শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করতে পারবেন না বা ক্লাস কম পড়িয়ে কোচিং এ পড়ানোর জন্য বাধ্য করতে পারবেন না; কোনো শিক্ষক কোচিং-এ পড়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করতে পারবেন না।
এছাড়াও জানানো হয়, কোন শিক্ষক প্রাইভেট বা কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে এ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করবেন এবং কোনো শিক্ষক কোচিং বণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।
এ প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ অনুসারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নীতিমালা সঠিকভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে প্রতিষ্ঠান প্রধানদেরকে চিঠি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষক বিভাগের ২০১২ নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
- বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
- কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা অফিসের নির্দেশ
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- পে-স্কেল নিয়ে নতুন বার্তা
- অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা বিতরণে প্রধানমন্ত্রীর সম্মতি
- শিক্ষকদের অবসর ভাতার ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার
- বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ
- সোমবার এসএসসির ফল, দেখবেন যেভাবে
- প্রাথমিকের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের বেতন নির্ধারণে নির্দেশনা চেয়ে অর্থ বিভাগে চিঠি
- আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে শিক্ষকদের বদলি: মাউশি ডিজি
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব


MS3 Technology BD