ব্যাংককে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননায পেলেন কানাইঘাটের জয় দাস
টিবিসি ডেস্ক:: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশি তরুণ জয় দাস। আগামীকাল ৩০ মে এই আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননাটি প্রদান করা হবে।
জয় দাস ‘লার্ন উইথ জয়’ (Learn with JOY) উদ্যোগের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ সময় ধরে ইংরেজি ভাষা শেখানো, আইইএলটিএস প্রস্তুতি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের কাছে সহজ উপায়ে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অসামান্য ভূমিকা রয়েছে।
ওয়ার্ল্ড স্কুল সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্ব এবং নতুন কিছু করার ইচ্ছার স্বীকৃতি হিসেবেই জয় দাসকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্বের ৩৫টির বেশি দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তারা এই আয়োজনে অংশ নেবেন। সেখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈশ্বিক শিক্ষার উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন জয়। এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক।
এই অর্জন নিয়ে জয় দাস বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, এই সম্মাননা শুধু তার একার নয়, বরং এটি পুরো বাংলাদেশের শিক্ষা খাত এবং তার সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত অর্জন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা তার জন্য অনেক গর্বের বিষয়।
আন্তর্জাতিক পর্যায়ে একজন তরুণ বাংলাদেশির এই স্বীকৃতি নিঃসন্দেহে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক উদ্যোগে আরও বেশি উৎসাহ জোগাবে।
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- চীনের জে-১০ যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
- আগামীকাল শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রকাশ করা হল জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD