শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন ডিজি
টিবিসি ডেস্ক :: বেসরকারি শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। তাদের সমপদে পারস্পারিক বদলির যে কথা বলা হচ্ছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এমন তথ্য শিক্ষকরা কোথায় পেয়েছেন সেটি তারাই ভালো বলতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে আলাপকালে এসব কথা বলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
হাবিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের যাবতীয় বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। পূর্বের এমপিও নীতিমালায় শিক্ষকদের বদলির কথা বলা হলেও সংশোধীত এমপিও নীতিমালায় এ বিষয়ে কিছুই বলা হয়নি। এর ফলে শিক্ষকদের বদলির পথ আরও কঠিন হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিক্ষকদের সমপদে পারস্পারিক বদলির যে গুঞ্জন উঠেছে সে বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। মন্ত্রণালয়ে থাকাকালীনও এমন কোনো কিছু শুনিনি। যারা এমন কথা ছড়াচ্ছেন এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। পূর্বে শিক্ষকরা এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ পেতেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ করায় শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে।
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, ১২ থেকে ২০তম গ্রেডের আসছে রেশন সুবিধা
- ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
- শিক্ষকদের যথাসময়ে কলেজে উপস্থিত হতে তাগিদ
- যত টাকা পাবেন প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD