এবার দশম শ্রেণির ছাত্র হলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি!
মাদরাসা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি খুশি বলে জানান নব গঠিত কমিঠির সভাপতি আলামিন কাওসার
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ :: সস্কুল-কলেজ ও মাদরাসা কমিটিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিতদের বিরোদ্ধে বরাবরই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। এসব অশিক্ষিত-অর্ধশিক্ষিতদের দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা দুরুহ তো বটেই প্রায়শ দেখা দেয় অপ্রীতিকর ঘটনা। থেমেই নেই কমিটিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিতদের ধাপট।
এবার সিরাজগঞ্জের তাড়াশে মো. আলামিন কাওসার নামের দশম শ্রেণির (উন্মুক্ত) এক ছাত্রকে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। এ কমিটি বাতিল চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কুদ্দুস নামের স্থানীয় এক ব্যক্তি।
আলামিন কাওসারকে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
আলামিন কাওসার তালম ইউনিয়নের বড়ই চড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তার বর্তমান বয়স ২৭ বছর। তিনি বগুড়া জেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির উন্মুক্ত শাখার ছাত্র এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চারমাস আগে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন মাদরাসার সুপার মো. আব্দুল জলিল। এলাকায় অনেক শিক্ষিত ও যোগ্য ব্যক্তি রয়েছেন। তারপরও মাদরাসা সুপার স্বেচ্ছাচারিতা করে অনিয়মের মাধ্যমে স্কুলছাত্র আলামিন কাওসারকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেন।
এ বিষয়ে মাদরাসা সভাপতি আলামিন কাওসার বলেন, ‘মাদরাসা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি খুশি হয়েছি। লেখাপড়ার পাশাপাশি আমি এ দায়িত্ব পালন করতে চাই।’
জানতে চাইলে রোকনপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল জলিল বলেন, ‘বিধি অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এটি তদন্ত করে দেখা হচ্ছে।’
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, ১২ থেকে ২০তম গ্রেডের আসছে রেশন সুবিধা
- ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
- শিক্ষকদের যথাসময়ে কলেজে উপস্থিত হতে তাগিদ
- যত টাকা পাবেন প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD