স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
এ ফেলোশিপের আওতায় অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স, ফিজিকস ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।
১৫৫৯ সালে জন ক্যালভিন জেনেভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি সুইজারল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় জ্ঞানের প্রসার ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা। বর্তমানে এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ব্যবসা-বাণিজ্য ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধা: এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ হাজার থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। এ ফেলোশিপের মেয়াদ এক বছর। তবে প্রথম সেমিস্টারে সফলভাবে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে পারলে দ্বিতীয় বছরের জন্য ফেলোশিপের মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনের যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
নতুন আবেদনকারী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি।
সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি)।
একাডেমিক সনদ ও নম্বরপত্র।
মোটিভেশন লেটার।
দুজন অধ্যাপকের রেফারেন্স লেটার।
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (জিআরই, আইইএলটিএস অথবা টোয়েফল স্কোর)।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদন ও বিস্তারিত তথ্য এখানে দেখুন।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD