বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। দেশের উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। আবহাওয়ার অনুকূল পরিস্থিতি বজায় থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক-সংকেত বহাল রাখা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD