নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠায়। এরপর অভিযুক্ত শিক্ষককে বদলী করেছে জেলা শিক্ষা কর্মকর্তা।
জেলা শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়েছে, নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার নিম্নবর্ণিত শিক্ষকের নামের পার্শ্বে উল্লেখিত বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাদেবপুর এর সুপারিশ সম্বলিত প্রস্তাব মোতাবেক উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে উপজেলার মুখর বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংযুক্তি প্রদান করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্তিকৃত শিক্ষক আগামী ১৫ নভেম্বর তারিখ অপরাহে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ১৬ নভেম্বর তারিখ হতে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।
এর আগে এলাকাবাসীর দাবি করেন, কয়েক মাস ধরে ওই শিক্ষক ছাত্রীদের অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাড ট্যাচ করে আসছিলেন। বিষয়টি প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করে তাকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হলেও তা মানেননি প্রধান শিক্ষক আনোয়ারুল আবেদীন বর্ষণ ও অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম। শুধু ওই এক শিক্ষার্থীই নয় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও একই ধরনের অভিযোগ করেছে। সর্বশেষ প্রায় ১০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পেয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা স্যারের পাঠানো চিঠি ইতোমধ্যে ওই শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর আমার কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে। সে মোতাবেক ওই শিক্ষককে অন্য বিদ্যালয়ের সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রকৃয়াধীন রয়েছে।
- নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
- এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
- হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি
- ১৪ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে ব্যানবেইস
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- শাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা শনিবার
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- রাজশাহী ও বগুড়ার ৪ প্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনের নির্দেশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান




MS3 Technology BD