বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণালয়
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক আলোচনা করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর (রবিবার) দুপুরে সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য বিষয় হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) সিদ্দিক জুবায়ের থাকবেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জন ব্যক্তিকে আমন্ত্রণও জানানো হয়েছে।
- নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
- এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
- হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি
- ১৪ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে ব্যানবেইস
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- শাবিপ্রবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা শনিবার
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- রাজশাহী ও বগুড়ার ৪ প্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনের নির্দেশ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান




MS3 Technology BD