অক্টোবার ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

১৫ নভেম্বরের মধ্যে এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ

  • Views: 600
  • Share:
অক্টোবার ১৮, ২০২৬ ১২:০০ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি বা টেস্ট পরীক্ষার ফল আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। আন্তশিক্ষা বোর্ডের ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে। বিলম্ব ফি ছাড়া ২৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

বিজ্ঞপ্তির সূচি অনুযায়ী, নিয়মিত ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিতে হবে।

এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের ফেল পরীক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন ও এক থেকে চার বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য নিজ-নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর।

নির্বাচনি পরীক্ষা: জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সব পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করেছেন তাদের ব্যতীত নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

user
user
Ad
Ad