অক্টোবার ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

রোববার প্রাথমিক শিক্ষকদের পদায়ন 

  • Views: 238
  • Share:
অক্টোবার ১৭, ২০২৬ ১২:৩০ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ রোববার জারি করা হবে। ১১ অক্টোবর এ আদেশ জারির কথা থাকলেও তা এক দফা পিছিয়ে ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে এর আগেই এক জেলায় লটারি শেষ করে পদায়ন আদেশ জারি করা হয়েছে। আবার কোনো কোনো জেলায় শনিবার লটারি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার খোঁজ নিয়ে দৈনিক শিক্ষাডটকমের প্রতিবেদকরা জানতে পেরেছেন, ইতোমধ্যে কোনো কোনো জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা পদায়নের লটারি সম্পন্ন করেছেন। আবার কিছু জেলায় শনিবার ও রোববার লটারি আয়োজন করা হবে। একই সঙ্গে রোববারই পদায়ন আদেশ জারি করার কথা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শনিবার লটারি আয়োজন করা হবে। এতে নবনিযুক্ত শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। রোববার একই দিনে লটারি ও পদায়ন আদেশ জারিতে কিছুটা চাপ কমাতে এ পদক্ষেপ নেয়া হয় বলে তিনি দাবি করেন।

এদিকে ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ইতোমধ্যে লটারি শেষে পদায়ন আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ১৮ অক্টোবর পদায়ন আদেশ জারির কথা থাকলেও ভোলায় এর ব্যতিক্রম ঘটেছে।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির তারিখ ১১ অক্টোবরের পরিবর্তে ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। সে অনুযায়ী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শেষ করা হয়। এবার পদায়নের পালা।

user
user
Ad
Ad