সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করে। নীতিমালার ১৭ ধারায় আসন সংরক্ষণ ও কোটা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নীতিমালায় আসন সংরক্ষণ ও কোটা ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ আসন স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা মহানগরীর সকল সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবে।
মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা কোটা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম গ্রহণ করতে হবে। এই আসনে ভর্তিপ্রার্থী না পাওয়া গেলে প্রথম ৩ শতাংশ সহোদর-সহোদরা এবং বাকি ২ শতাংশ সাধারণ প্রার্থীদের মধ্য হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনক্রমেই আসন শূন্য রাখা যাবে না।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এ ক্ষেত্রে প্রমাণস্বরূপ যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন দাখিল করতে হবে। এই আসনে কোন শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনক্রমেই আসন শূন্য রাখা যাবে না।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্থ দপ্তর-সংস্থায় (তফসিল-ক এ বর্ণিত) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ১ শতাংশসহ মোট ২ শতাংশ আসন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রত্যয়নপত্র ও ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে যে কোন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সংরক্ষিত থাকবে। তবে ভগ্নাংশ হলে পরবর্তী পূর্ণ সংখ্যা গণনা করতে হবে। উক্ত আসনে কোন শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনক্রমেই আসন শূন্য রাখা যাবে না।
কোন প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর-সহোদরা যদি আগে থেকে অধ্যয়নরত থাকে অথবা যে সব সহোদর-সহোদরা নতুন আবেদন করবে তাদের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এ সুবিধা কোন দম্পতির মোট ৩ সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। কোন প্রতিষ্ঠানে সহোদর সহোদরার আবেদন পাওয়া না গেলে সেই ৩ শতাংশ আসন যমজ ভাই-বোনের জন্য উন্মুক্ত থাকবে। এই আসনে কোন শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনক্রমেই আসন শূন্য রাখা যাবে না।
নীতিমালায় আরো বলা হয়, কোন প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর যমজ ভাই-বোন যদি আগ থেকে অধ্যয়নরত থাকে অথবা যে সকল যমজ ভাই-বোন নতুন আবেদন করবে তাদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এ সুবিধা কোন দম্পতির মোট ৩ সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। কোন প্রতিষ্ঠানে যমজ ভাই-বোন এর আবেদন পাওয়া না গেলে উক্ত ২ শতাংশ আসন সহোদর-সহোদরার জন্য উন্মুক্ত থাকবে। এই আসনে কোন শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের মধ্য হতে যথানিয়মে পূরণ করতে হবে। কোনক্রমেই আসন শূন্য রাখা যাবে না।
শিক্ষা বোর্ডের আওতাধীন রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় নির্বাচিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডকে অবহিত করবে। এ ক্ষেত্রে শিক্ষা বোর্ড নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।
- প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
- এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
- স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, নীতিমালা প্রকাশ
- সরকারি স্কুলে ভর্তি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা
- প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরানো নিয়ে সংঘর্ষ
- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ ধরনের কোটা
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- ৩ মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি অকৃতকার্যদের ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
- শিক্ষার্থীদের ১৩০ স্বর্ণপদক গায়েব
- রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা, ২ আসামির ডিএনএ শনাক্ত
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD