ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
আর্ন্তজাতিক ডেস্ক::লেবাননের পরিস্থিতি নিয়ে এক জরুরি অধিবেশনে ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্যরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, যুদ্ধাপরাধের ঘটনাগুলো নথিভুক্তিকরণ এবং আন্তর্জাতিক ফোরামে তেল আবিবকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার রাতে হাউস অফ কমন্সের এক জরুরি অধিবেশনে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা লেবাননের ওপর ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছেন এবং তেল আবিবের বিরুদ্ধে লন্ডন সরকারের পক্ষ থেকে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যামিশ ফ্যালকনার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানকে "বিপজ্জনক ও অসামঞ্জস্যপূর্ণ" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এই হামলার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের ব্যাপক স্থানচ্যুতি এবং বেসামরিক অবকাঠামোর ধ্বংস হয়েছে।
লিবারেল ডেমোক্র্যাট মনিকা হার্ডিং, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের কথা উল্লেখ করে এই পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন এবং অস্ত্র বিক্রি বন্ধ, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
হাউস অফ কমন্স ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার এমিলি থর্নবেরিও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করে পরিস্থিতিকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।
বৈঠক চলাকালে, বেশ কয়েকজন এমপি লেবাননে চিকিৎসা কর্মীদের হত্যা এবং অ্যাম্বুলেন্স, সাংবাদিক ও আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে যুদ্ধাপরাধের নথি সংগ্রহ এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এমপি জন ম্যাকডনেল, লেবাননে সাংবাদিক ও সাহায্য কর্মীদের ওপর হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি কর্মকর্তাদের আইনি বিচারের জন্য এই ঘটনাগুলো রেকর্ড ও নথিভুক্ত করার আহ্বান জানান।
কিছু এমপি ইসরায়েলকে একটি “বিদ্রোহী ও প্রত্যাখ্যাত সরকার” হিসেবেও বর্ণনা করেছেন এবং তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো ও তীব্র করার আহ্বান জানিয়েছেন।
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
- বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের
- অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল
- ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্য, ৫০ দিন আসামির জামিন
- আমরণ অনশনসহ ৬ কর্মসূচি প্রাথমিক সহকারী শিক্ষকদের
- গণপিটুনিতে ৯ মাসে নিহত ১৮৭
- ১৬৯০ ইবতেদায়ী শিক্ষকের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন
- এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- প্রধান শিক্ষককে মারধর ও ছিনতাই করলেন সাবেক শিক্ষক
- সরকারীকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD