বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের আন্দোলনে স্থবির শিক্ষা কার্যক্রম
দীর্ঘদিন ধরে নানা দাবিতে আন্দোলন করছেন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন শিক্ষকরা।
দীর্ঘদিন ধরে নানা দাবিতে আন্দোলন করছেন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে রাজধানীতে আন্দোলন করছেন শিক্ষকরা। অন্যদিকে, তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে কোমলমতি শিশুশিক্ষার্থীদের ক্লাস বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ফলে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের আন্দোলনে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ব্যাহত হচ্ছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে মঙ্গলবার দুপুরে সচিবালয় অভিমুখে লংমার্চ করেন শিক্ষকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সচিবালয়ের গেটের সামনেই অবস্থান নেন তারা।
বেসরকারি প্রাথমিকের শিক্ষদের অভিযোগ, ২০১৩ খ্রিষ্টাব্দের ৯ জানুয়ারি তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ২৫ মে, ২০১৯ তারিখের আগে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো এখনো জাতীয়করণের বাইরে রয়েছে।
এদিকে, ১১তম গ্রেডে বেতনসহ উচ্চতর গ্রেড নিয়ে জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে মঙ্গলবার থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে।
১২টি শিক্ষক সংগঠনের মোর্চা 'প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের' ব্যানারে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল আমিন বলেন, সহকারী শিক্ষক এন্ট্রি পদে বেতন ১১তম গ্রেড নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চেয়ে আমরা সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম।
তিনি আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার ও সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। মঙ্গলবার থেকে আমাদের তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে।
দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে গত ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।
'কলম বিরতি কর্মসূচি' পালনকালে সেদিন বিকালে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, কাঁদুনে গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের শহীদ মিনারে ফেরত পাঠায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে পরদিন থেকেই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।
পরে গত ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
এর আগে, গত ৩০ আগস্ট দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করার পর ২৬ সেপ্টেম্বর থেকে 'আমরণ অনশন' কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। দুর্গাপূজার কারণে অনশন কর্মসূচি ১৭ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। পরে গত ১৬ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনার পর শিক্ষকরা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। পরে সরকারের আশ্বাসে সেই কর্মসূচিও স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে, গত ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের রায় পোদ্দার জানান, ত্রয়োদশ গ্রেডে বেতন পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে।
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত, আমেরিকার স্বপ্ন ধুলিস্মাৎ
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পুরো রমজান মাসই বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD