শনিবারের এসএসসি পরীক্ষা সন্ধ্যায় হবে যেসব পরীক্ষার্থীর
টিবিসি ডেস্ক :: ধর্মীয় বিধি নিষেধ থাকায় ‘সেভেন্থ ডে এডভান্টিস’ সম্প্রদায়ের শিক্ষার্থীদের শনিবারের এসএসসি পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ সম্প্রদায়ের জন্য বিশেষ শর্ত আরোপ করেছে শিক্ষা বোর্ডগুলো। বুধবার ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে চিঠি বোর্ডের আওতাধীন জেলাগুলোর ডিসিদের পাঠানো হয়েছে।
আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। আর এসএসসির ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার সূচি অনুসারে ২৫ জুন (শনিবার) ইংরেজি দ্বিতীয় পত্র, ২ জুলাই (শনিবার) রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অন্যান্য শিক্ষার্থীদের এ পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা বোর্ড জানিয়েছে, সেভেন্থ ডে এডভান্টিস সম্প্রদায়ের ধর্মীয় বিধি নিষেধের কারণে শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষায় শর্তসাপেক্ষে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অংশগ্রহণ করবেন।
তবে, বিশেষ শর্ত হিসেবে এ সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবার সকাল ১০টার আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বোর্ড জানিয়েছে, এসময় প্রবেশপত্রে উল্লেখিত দ্রব্যের বাইরে কিছু সাথে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা। এসময় কেন্দ্রের নির্দিষ্ট কক্ষের বাইরে কারো সঙ্গে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন না।
- স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি
- ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই
- খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
- কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
- উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবিতে দুই মাসের আলটিমেটাম শিক্ষকদের
- বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
- ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা


MS3 Technology BD