যে জরুরি নির্দেশনা মাউশির
টিবিসি রিপোর্ট :: সরকার শ্রেণি পাঠদান শুরুর পর এবার উপজেলা ও থানা শিক্ষা অফিসে মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির পদক্ষেপ নিয়েছে । এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষা অফিসের অবকাঠামোগত তথ্য চাওয়া হয়েছে। সোমবার ( ১ নভেম্বর )মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অধিদপ্তরের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মাল্টিমিডিয়া কনফারেন্স রুম তৈরির জন্য উপজেলা ও মহানগরের থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য প্রয়োজন।
নির্ধারিত ছক অনুযায়ী মাল্টিমিডিয়া কনফারেন্সরুম তৈরির জন্য উপজেলা ও মহানগর থানা শিক্ষা কার্যালয়ের অবকাঠামোগত তথ্য জরুরি ভিত্তিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে ই-মেইল (iprojectdhe@gmail.com)পাঠানোর অনুরোধ করা হলো।
নির্ধারিত ছকে উপজেলা বা থানার নাম, নিজস্ব ভবন কিনা, ভাড়াবাড়ি কিনা, উপজেলা কমপ্লেক্স কিনা, অন্যান্য ক্যাটাগরি থাকলে তা উল্লেখ করতে হবে।
এছাড়া অফিসের মোট আয়তন (বর্গ ফুট), মোট কক্ষ সংখ্যা, কনফারেন্স রুম আছে কিনা, ভবনে কনফারেন্স রুম থাকলে তার অবস্থান কোন তলায় তা উল্লেখ করে আয়তন জানাতে বলা হয়েছে অফিস আদেশে।
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু কবে
- পেছাচ্ছে এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
- ১০ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট
- শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস
- প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
- তিন হাজার ৯৫ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল
- প্রাথমিকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনবে সরকার
- কোন ধাপে কত শতাংশ বাড়বে সরকারি চাকুরেদের বেতন
- এমপিওভুক্ত শিক্ষকরা যেদিন থেকে পাবেন নতুন পে-স্কেল
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD