বিশ্বমঞ্চে স্বপ্নভঙ্গ, দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ মাহির
মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। দেশবাসীর উদ্দেশে লেখা বার্তায় সামিরা জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। তবে সেই প্রচেষ্টা প্রত্যাশিত ফল এনে না দিলেও দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় করে দেখছেন এই তারকা।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি লিখেছেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত অনুষ্ঠান। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিনিধি অংশ নেন। তবে সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় মাহিকে।
দর্শকদের ভোটে সরাসরি সেরা ৩০-এ প্রবেশের সুযোগ ছিল একজন প্রতিযোগীর। চূড়ান্ত অনুষ্ঠান শুরুর প্রায় এক ঘণ্টা আগেও ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শকদের ভোটে জয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের দালিয়া বুকারাম।
এদিকে শারীরিক অসুস্থতা নিয়েও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মাহি। অসুস্থতার কারণে চূড়ান্ত পর্বের মহড়াতেও পুরোপুরি অংশ নিতে পারেননি।
প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরেও প্রশংসা কুড়িয়েছেন মাহি। মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে লাল-সাদা খাদি শাড়িতে বিশ্বমঞ্চে হাজির হয়েছিলেন তিনি। তার পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছিল নারীর জীবনের বিভিন্ন পর্যায় ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য।
গত ৭ নভেম্বর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন ছোট পর্দার এই অভিনেত্রী। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।
এর আগে ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা করে ইতিহাস গড়েছিলেন মিথিলা। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা ছিল মাহিকে ঘিরে।
তবে বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও এই অভিজ্ঞতা ও দেশবাসীর ভালোবাসাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চান মাহি।
নিজের বার্তার শেষাংশে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’
- বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
- দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়ত
- সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী
- বগুড়ায় এমপির নামে আরেক শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ
- পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ৮ নির্দেশনা দিল বোর্ড
- বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- নতুন করে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের বাছাই হবে ১:৩ অনুপাতে
- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা হতে হবে স্নাতক পাস, পরিপত্র জারি
- ৭ জেলায় নতুন পুলিশ সুপার
- বিএনপি কর্মী হত্যা মামলায় এসআরবি কর্মকর্তা কারাগারে
- তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
- সিলেটে বিদ্যুৎ নিয়ে বড় সুখবর
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
- ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
- কৃত্রিম বুদ্ধিমত্তায় ৭৮টি আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়নে নেতৃত্ব দিয়েছে চীন
- ইন্দোনেশিয়ায় সোনার খনি প্লাবিত, আটকা ২৬ শ্রমিক
- স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী




MS3 Technology BD