বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে।
আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি। আর অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৮ জানুয়ারি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি। এবার মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
(ক) প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৫.০০ এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়সমূহের প্রতিটিতে জিপি ৫.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড/নম্বর পেয়ে পাশ করতে হবে।
যে সব প্রার্থী ২০২৩ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল ২ ডিসেম্বর, ২০২৫ তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছেন, তারাও উপরোক্ত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে বাছাই করে ১ম থেকে ১০,০০০তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে। তবে ১০,০০০তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর একই হলে উক্ত নম্বরপ্রাপ্ত সবাই আবেদন করার সুযোগ পাবেন।
(খ) GCE “O” লেভেল বা সমমানের English Medium এবং GCE “A” লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় পাস করা প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE “O” লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিসহ) এর প্রতিটিতে ন্যূনতম B গ্রেড এবং GCE “A” লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের যে কোনো দুইটিতে ন্যূনতম A গ্রেড এবং একটিতে ন্যূনতম B গ্রেড পেয়ে পাস করতে হবে।
ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE “O” লেভেল বা সমমানের English Medium এবং GCE “A” লেভেল বা সমমানের English Medium পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে উপরে উল্লিখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ৩০০তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর GCE “A” লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।
(গ) ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
(ঘ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।
২। আসন সংখ্যা
প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের মোট আসন সংখ্যা ১৩০৫ টি। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মোট ৩ টি এবং স্থাপত্য বিভাগে ১ টি সংরক্ষিত (অতিরিক্ত) আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১৩০৯ টি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন
ভর্তির জন্য নির্ধারিত মোট ১৩০৫ টি আসনের অতিরিক্ত বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত মেধা তালিকা হতে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩ টি (কোন বিভাগে ১ টি আসনের বেশী নয়) এবং স্থাপত্য বিভাগের জন্য ১ টি সহ সর্বমোট ৪ টি আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের সংরক্ষিত আসনে ভর্তির জন্য নিম্নে উল্লিখিত সর্বনিম্ন যোগ্যতা অর্জন করতে হবে।
৩। আবেদন করার নিয়ম
স্নাতক শ্রেণিতে ভর্তির নির্দেশিকা (Guidelines for Admission to Undergraduate Program) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd)-এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No. প্ৰদান করা হবে। পরবর্তীতে এই নম্বরের বিপরীতে BUET এর ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে।
৪। ভর্তির সর্বনিম্ন যোগ্যতা
ক) প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module A এর পরীক্ষায় ন্যূনতম ২০০ নম্বর পেতে হবে। বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপি ৪.০০ পেতে হবে অথবা GCE “A” লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাস করতে হবে।
উল্লেখ্য যে, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লিখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে বাকী সমসংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
(খ) স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module B এর পরীক্ষায় ন্যূনতম ১৬০ নম্বর পেতে
হবে।
উল্লেখ্য যে, স্থাপত্য বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় মডিউল A তে প্রাপ্ত নম্বরের ৩০% এবং মডিউল B তে প্রাপ্ত নম্বরের ৭০% এর যোগফলের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লিখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে বাকী সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে
- ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী
- বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি
- কুষ্টিয়ার এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ঢাবি কর্মচারী
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- ২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- দেশের আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ




MS3 Technology BD