নভেম্বার ২৩, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবির বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান-রিদওয়ান

নভেম্বার ২২, ২০২৬ ১৯:৩০ Asia/Dhaka
  • Views: 44
  • Share:
মো. রায়হান উদ্দিন এবং রিদওয়ান হোসাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিদওয়ান হোসাইন।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শাহাদাত হোসাইন (শাকিব) ও ফাইন্যান্স বিভাগের নুরিন নাহার ভূঁইয়া। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শাহাদাত, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মুহাম্মদ মিরাজ উদ্দিন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তাসমিয়া বিনতে মাহমুদ (ওহী)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের মারুফ বিন মোসারেফ আয়াজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কায়সার মাহমুদ ও মো. আশিফুল মোস্তফা ইমন এবং দর্শন বিভাগের জান্নাতুন নাঈম ইপতি।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইন্যান্স বিভাগের ফয়সাল রাব্বি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শাহাদাত হোসাইন, গণিত বিভাগের নাঈম আহমদ ফাহিম এবং ফাইন্যান্স বিভাগের মাহেদী হাসান শুভ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাইন্যান্স বিভাগের জয় কুমার কুড়ি, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ ফরহাদ হোসাইন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. মোকাররম হোসাইন।

অর্থ সম্পাদক হয়েছেন ফাইন্যান্স বিভাগের মাহাজাবিন আশরাফ। সহকারী অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের মো. রকিব হোসেন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কামরুল হাসান এশাত।

প্রচার সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের মো. তারেক রহমান, ফাইন্যান্স বিভাগের নুর জাহান ইয়াসমিন এবং মার্কেটিং বিভাগের ইব্রাহিম মাহমুদ সাগর ও জাহিদ হাসান। সহকারী প্রচার সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দিদার হোসেন ও আরবি বিভাগের মো. মেহেদী হাসান।

user
user
Ad
Ad