১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা ও সরবরাহের কাজ জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে
ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শেষ। প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৯০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।
এ ছাড়াও চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন চার বইয়ের ছাপার কাজ সম্প্রতি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বররের মধ্যে ছাপার কাজ শেষ করে বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে বলে জানায় এনসিটিবি।
এনসিটিবির বিতরণ ও উৎপাদন বিভাগ সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। ২০২৭ শিক্ষাবর্ষে নতুন ৪ বইয়ের জন্য মোট ১ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে। চতুর্থ শ্রেণির জন্য মোট ১২ লটে ৬২ লাখ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। ৬ষ্ঠ ও ইবতেদায়ীর চতুর্থ শ্রেণির জন্য মোট ১১ লটে ৯৩ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক-চার স্তরের সব বই দেশের প্রতিটি উপজেলায় পৌঁছে যাবে। এ লক্ষ্যে কাজে গতি আনতে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই ও পরিবহন কার্যক্রম জোড়েশোড়ে কাজ করছে সরকারের এই সংস্থাটি।
চার স্তরে মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শেষ। প্রাথমিক স্তরের ৯৯ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৯০ শতাংশ সম্পন্ন হয়ে বিতরণ কেন্দ্রে পৌঁছে গেছে।
‘প্রাথমিকের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই এনসিটিবির উপজেলা পর্যায়ের ৫১৬ বিতরণ কেন্দ্রে পৌঁছে গেছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের শতভাগ পাঠ্যবই পৌঁছে যাবে। আর চতুর্থ শ্রেণির নতুন দুই বই ইতোমধ্যে ছাপা কার্যক্রম চলছে, শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর হলেও তার আগেই ছাপা সম্পন্ন হয়ে যাবে এবং বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে।’ — মোহাম্মদ লুৎফর রহমান, উৎপাদন নিয়ন্ত্রক, এনসিটিবি
মাধ্যমিক— ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক স্তরের মধ্যে নবম শ্রেণির বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। এ শ্রেণির জন্য ছাপানো হচ্ছে ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল পদ্ধতির বই।
এনসিটিবি সূত্র জানায়, মাধ্যমিক স্তরের বই ছাপানোর কাজে একাধিক মুদ্রণ প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ শেষ করেছে। সামগ্রিকভাবে মুদ্রণ কার্যক্রম প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। বাকি বইয়ের মুদ্রণ ও বাঁধাই দ্রুত শেষ করে উপজেলা পর্যায়ে পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রাথমিক স্তর— প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য মোট ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ছাপানো হচ্ছে। ইতোমধ্যে ৯৯ শতাংশ ছাপার কাজ সম্পন্ন হয়েছে। প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের ক্ষেত্রে শতভাগ অগ্রগতি অর্জিত হয়েছে। এ স্তরের জন্য মোট ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বই ছাপানোর পরিকল্পনা ছিল। ইতোমধ্যে সব বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই কার্যক্রম শেষ হয়েছে।
মাদ্রাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হচ্ছে ৪১ লাখ ৬৩ হাজার ৫৭৪ কপি বই। এ স্তরে মুদ্রণ ফর্ম ছাপা হয়েছে ৯৬ দশমিক ৯১ শতাংশ, বাঁধাই শেষ হয়েছে ৯৩ দশমিক ৬৭ শতাংশ এবং পিডিআই সম্পন্ন হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ বইয়ের।
এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘প্রাথমিকের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই এনসিটিবির উপজেলা পর্যায়ের ৫১৬ বিতরণ কেন্দ্রে পৌঁছে গেছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের শতভাগ পাঠ্যবই পৌঁছে যাবে। আর চতুর্থ শ্রেণির নতুন দুই বই ইতোমধ্যে ছাপা কার্যক্রম চলছে, শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর হলেও তার আগেই ছাপা সম্পন্ন হয়ে যাবে এবং বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে।’
এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মো. খায়রুল ইসলাম খাঁন বলেন, ‘মাধ্যমিকের ৯০ শতাংশ পাঠ্যবই ছাপা শেষ হয়ে উপজেলা পর্যায়ের বিতরণ কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। আর মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণি ও ইবতেদায়ীর চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর ছাপার কাজ গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই নতুন বইগুলো বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে।’
- ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী
- বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি
- কুষ্টিয়ার এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ঢাবি কর্মচারী
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- ২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- দেশের আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ




MS3 Technology BD