শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সদস্য সচিব অধ্যাপক ফখরুল আলম।
অধ্যাপক ফখরুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে সমাজকর্ম বিভাগে সরাসরি ও সম্পূর্ণ কাগজবিহীন (ইন-পারসন অ্যান্ড পেপারলেস) পদ্ধতিতে এই সম্মেলন আয়োজিত হবে। সম্মেলনটি উপলক্ষে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, এনজিও পেশাজীবী এবং নীতিনির্ধারকদের কাছ থেকে মৌলিক ও গবেষণাধর্মী প্রবন্ধের সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) আহ্বান করা হয়েছে।
আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমাজকর্ম শিক্ষা ও অনুশীলনের সমসাময়িক ইস্যু এবং চ্যালেঞ্জসমূহ’। এই মূল প্রতিপাদ্যের আওতায় সমাজকর্ম ও সামাজিক উন্নয়নের ১৮টি উপ-প্রতিপাদ্যের (সাব-থিম) ওপর প্রবন্ধ উপস্থাপনের সুযোগ থাকছে। যার মধ্যে সমাজকর্ম শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, অভিবাসন ও শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, দারিদ্র্য ও বৈষম্য, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, মানবাধিকার, মানসিক স্বাস্থ্য, শিশু সুরক্ষা, শ্রম অধিকার, প্রবীণ কল্যাণ এবং সাইবার ক্রাইমের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সম্মেলনে মূল প্রবন্ধ, মৌখিক ও পোস্টার প্রেজেন্টেশনের পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক ও স্থানীয় সংকট নিয়ে বিশেষ সেশন রাখা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী সংকট ও বৈশ্বিক অভিবাসন পরিস্থিতি নিয়ে ‘শরণার্থী ও জোরপূর্বক অভিবাসন বিষয়ক বিশেষ সেশন’ এবং উন্নয়ন প্রকল্প ও চ্যালেঞ্জ নিয়ে ‘এনজিও ও উন্নয়ন বিষয়ক বিশেষ সেশন’ অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে সমাজকর্ম পেশার স্বীকৃতি ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনাও থাকবে। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত মানসম্মত পূর্ণাঙ্গ প্রবন্ধগুলো পরবর্তীতে স্কোপাস-ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য বিশেষ মেন্টরশিপ ও সুপারিশের সুযোগ পাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আয়োজক কমিটি আরও জানান, আগ্রহী গবেষকদের ইংরেজি ভাষায় ৩০০ থেকে ৩৫০ শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট লিখে আগামী ২৫ নভেম্বরের মধ্যে socialworkconference2027@gmail.com ঠিকানায় ইমেইল করতে হবে। একজন লেখক একক বা যৌথভাবে সর্বোচ্চ দুটি অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারবেন। নির্বাচিত অ্যাবস্ট্রাক্টের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে এবং মনোনীত গবেষকদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ (ফুল ম্যানুস্ক্রিপ্ট) জমা দিতে হবে।
পরবর্তীতে ২০২৭ সালের ১০ জানুয়ারির মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সংশোধিত পূর্ণাঙ্গ প্রবন্ধ ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশীয় সাধারণ গবেষক ও অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শাবিপ্রবির শিক্ষক-গবেষকদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা বিশেষ ছাড় রাখা হয়েছে। এছাড়া সার্কভুক্ত ও স্বল্পোন্নত দেশগুলোর গবেষকদের জন্য নিবন্ধন ফি ১০০ মার্কিন ডলার (শিক্ষার্থী ৫০ ডলার) এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষকদের জন্য ২০০ মার্কিন ডলার (শিক্ষার্থী ১০০ ডলার) নির্ধারণ করা হয়েছে।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD