ক্যারিয়ার ক্লাবের আইইএলটিএস কোর্স চালু: সেরা ২০ জনের ফি ফেরত দেবে শাবি প্রশাসন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ২০ জনের কোর্স ফি ফেরত দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া ক্যাম্পাসে বিনা খরচে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ইরাসমাস মুন্ডাস বৃত্তি সেশন এবং আইইএলটিএস ক্রাশ কোর্স ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতা প্রয়োজন।” এছাড়া ফলাফলভিত্তিক শিক্ষাক্রমে শিক্ষানবিশি (ইন্টার্নশিপ) অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ভালো কিছু অর্জনের জন্য একটি দক্ষতাই যথেষ্ট নয়; বরং নিজেকে আরও যোগ্য করে তুলতে অতিরিক্ত দক্ষতা অর্জন করা প্রয়োজন।”
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক প্রকৌশলী ড. সালমা আক্তার, অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইরাসমাস মুন্ডাস বৃত্তি ও আইইএলটিএসের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইরাসমাস মুন্ডাস বৃত্তি বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক এবং ইরাসমাস মুন্ডাস বৃত্তিপ্রাপ্ত মো. ইয়াসিন। তিনি বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং শক্তিশালী একাডেমিক জীবনবৃত্তান্ত ও মানসম্মত সুপারিশপত্র তৈরির বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে আইইএলটিএস ক্রাশ কোর্সের পরিচিতি পর্বে প্রশিক্ষক তাহিয়া তালবিয়া মিম রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এ চারটি মডিউলের প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD