নভেম্বার ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে

শাবিপ্রবিতে ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠিত

নভেম্বার ১৪, ২০২৬ ২২:৪৪ Asia/Dhaka
  • Views: 1435
  • Share:

তরুণদের মেধা বিকাশের মাধ্যমে বিজ্ঞানমনস্ক চিন্তা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। 

এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ৪৮ টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এরমধ্যে থেকে জাতীয় পর্বের জন্য ১১টি প্রকল্প নির্বাচিত করা হয়। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি, বিশেষ অতিথি হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঞ্চালনায় সিলেট-৩ সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবু নাছের, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোজাম্মেল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুৃম চৌধুরী, সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী,  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তরুণ শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা এবং তাদের উদ্ভাবনী শক্তিকে পৃষ্ঠপোষকতা না দিলে সময়ের সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়বে।"


বর্তমান সময়ে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘পৃথিবীর উন্নত দেশগুলো গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশও দেশটির জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।’’

উদ্ভাবকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা বাণিজ্যিকভাবে বাস্তবায়নের উপযুক্ত পৃষ্ঠপোষক না পেলে যেন উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। তাদের প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’’

user
user
Ad
Ad