ফের তদন্তের গ্যাড়াকলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ
দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচ ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।
তাঁকে হয়রানি বন্ধ, তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল (৩১ অক্টোবর) দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকৌশলী আবুল বাশার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের সব উপজেলা ও জেলা পর্যায়ে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে এ কর্মসূচি পালিত হবে।
বিবৃতিতে বলা হয়, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবাদী পোস্ট দেন। ওই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২৯ অক্টোবর রাত ১১টা ২২ মিনিটে অধিদপ্তরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়।
জোটের নেতাদের দাবি, গত ১৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দিয়ে তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়েছে। অল্প সময়ের ব্যবধানে একাধিক পরিদর্শন এবং প্রতিবাদী পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে তাঁরা সন্দেহজনক বলে মনে করছেন।
জোটের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনার সময়কাল ও ধারাবাহিকতা বিবেচনায় তাঁদের আশঙ্কা, অধ্যক্ষ আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে তাঁর প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে তদন্ত কমিটি গঠনকে উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক বলার বিষয়ে এখনো কোনো স্বাধীন তদন্তের ফল পাওয়া যায়নি।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ২৯ অক্টোবর প্রকাশিত নোটিশ অনুযায়ী, ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সনদ, অধ্যক্ষ পদে নিয়োগ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মাদ্রাসাটির আজীবন দাতা সদস্য আতাউর রহমানের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগে অধ্যক্ষের শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে অনিয়ম, নিয়োগসংক্রান্ত অসংগতি, ঘুষ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়াকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ এবং সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক বেনজীর আহমেদকে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে অভিযোগ ও তদন্তের বিষয়টি এবারই প্রথম সামনে আসেনি। এর আগে ২০২৫ সালেও তাঁর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সনদ, নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত ও পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোট। দাবিগুলোর মধ্যে রয়েছে- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা।
জোটের নেতাদের মতে, অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো তাঁদের পূর্বঘোষিত আন্দোলনের ওপর চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে। এ কারণে ৩১ অক্টোবরের মানববন্ধনকে ৪ নভেম্বরের অবস্থান কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন তাঁরা।
জানতে চাইলে বাংলাদেশ এমপিও শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাহিন বলেন, ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের আপোষহীন নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষক সমাজের প্রাণ। তার কণ্ঠ স্তব্ধ করার যেকোনো অপচেষ্টা পুরো শিক্ষকসমাজের কণ্ঠ স্তব্ধ করার শামিল। আমরা শিক্ষক সমাজ তা কোন অবস্থায় মেনে নেব না।
এদিকে বাংলাদেশ এমপিও শিক্ষক পরিষদের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, আজিজি একা নন, আমরা ছয় লক্ষ শিক্ষক সমাজ আজিজির পক্ষে আছি। তিনি জোর দিয়ে বলেন, কোন অন্যায়ের কাছে আজিজি মাথা নত করেন নি আমরাও করবো।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, অধ্যক্ষ আজিজীর হয়রানি বন্ধ এবং ৪ নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি বানচালের যেকোনো অপচেষ্টা বন্ধ করতে হবে।
বিবৃতিতে জোটভুক্ত সব সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতাদের পাশাপাশি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।
- ফের তদন্তের গ্যাড়াকলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ
- ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
- ঠাকুরগাঁও উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জামানত হারালেন ৩ প্রার্থী
- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, আসছে বড় পরিবর্তন
- হবিগঞ্জে নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর, স্কুলছাত্র বহিষ্কার
- সফটওয়্যারে তিন অধিদপ্তরের অধীন কর্মরত শিক্ষকদের বদলির সিদ্ধান্ত
- বিশ্বনাথে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক নজমুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- শাবিপ্রবি হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির নেতৃত্বে শিপ্রা-ইকবাল
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার


MS3 Technology BD