এসএসসির খাতা মূল্যায়ন ছাত্রকে দিয়ে, শিক্ষকসহ গ্রে/ফতার ২
টিবিসি ডেস্ক :: কুমিল্লার দেবীদ্বারে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র দেখানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১১ জুলাই) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আবদুল্লাহপুর হাজি আমীর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও স্কুলছাত্র মেহেদী হাসান।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে উত্তরপত্র না দেখে ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া এসএসসি ২০২৬ খ্রিষ্টাব্দের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে নিরীক্ষণ না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করিয়েছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নির্দেশনার পর, শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও স্কুলছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। সে প্রেক্ষিতে গতকাল রাতেই অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।
- ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
- শিক্ষকদের যথাসময়ে কলেজে উপস্থিত হতে তাগিদ
- যত টাকা পাবেন প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা
- এসএসসির খাতা মূল্যায়ন ছাত্রকে দিয়ে, শিক্ষকসহ গ্রে/ফতার ২
- সরকারি চাকরিজীবীদের ৮ দিনের ছুটির সুযোগ
- প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর
- স্থগিত হলো চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা
- পাঠ্যবই ছাপার প্রেস মালিকদের কড়া হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
- বিদ্যালয়ে ঢুকে নারী প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক
- আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD