নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে
নিজস্ব প্রতিবেদক:: সিলেট ৫ আসলে হাড্ডাহাড্ডি লড়াই করে মুফতি মাহমুদুল হাসানের কাছে পরাজিত হয়ে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তের কেন্দ্রীয় সভাপতি বরেণ্য আলেমে দ্বীন হযবত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক কানাইঘাট জকিগঞ্জের সকল আলেম উলামাসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন - নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে।
কিনি কলেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন করেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি—এই পুরো প্রক্রিয়া শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শেষ করার তাওফিক দেওয়ার জন্য।
এই নির্বাচনে জমিয়ত ও বিএনপির কর্মী সমর্থক সহ যেসকল শুভানুধ্যায়ীরা সময়, মেধা ও শ্রম দিয়ে নিরলসভাবে আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ঋণ পরিশোধ করার মত নয়। যারা নিজেদের মূল্যবান ভোটের মাধ্যমে উলামায়ে কেরামের প্রতি সম্মান ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা সত্যিই আমাদের নেই। আপনাদের এই আস্থা আমাদের জন্য অমূল্য আমানত।
নির্বাচনে জয়-পরাজয় থাকেই। আমরা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলাম; কিন্তু অল্প ব্যবধানে সেই কাঙ্ক্ষিত বিজয় হাতছাড়া হয়েছে। এতে হতাশ বা বিচলিত হওয়ার কিছু নেই। অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য “খেজুর গাছ”-এর বিজয় কতটা গুরুত্বপূর্ণ ছিল—তা আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রচেষ্টা বা উপস্থাপনায় যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, সেজন্যে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী।
এলাকার বরেণ্য ব্যক্তিবর্গের যে অকুণ্ঠ সমর্থন ও দোয়া আমরা পেয়েছি, তা আমাদের জন্য পরম সম্মান ও প্রেরণার উৎস। বিশেষত সর্বজন শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদরিস লক্ষ্মীপুরী, মাওলানা আলীমুদ্দীন দূর্লভপুরী, মাওলানা শফীকুল হক শুরাইঘাটি, মাওলানা আব্দুল মুসব্বীর আইয়োরী ও মাওলানা শামসুদ্দীন দূর্লভপুরী সহ যেসকল আউলিয়ায়ে কেরাম আমাদের হিম্মত-আফজায়ী করেছেন—তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
বিজয়ী প্রার্থী মাওলানা আবুল হাসান সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে আপনার সক্রিয় ও দূরদর্শী ভূমিকা সময়ের দাবি। আমরা আশা করি, আপনি জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং কানাইঘাট-জকিগঞ্জকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন।
আমাদের জীবন ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত। নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে—ইনশাআল্লাহ।
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমএসথ্রি টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত, আমেরিকার স্বপ্ন ধুলিস্মাৎ
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পুরো রমজান মাসই বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD