মার্চ ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

পোর্ট সিটি ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক তৈয়ব

  • Views: 2712
  • Share:
নভেম্বার ১৬, ২০২৫ ২০:২২ Asia/Dhaka

ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাকের্টিং বিভাগের অধ্যাপক।

চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাকের্টিং বিভাগের অধ্যাপক।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্তযুক্ত করা হয়েছে।

সেগুলো হলো- নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন।

user
user
Ad
Ad