অবৈধ বোলিং অ্যাকশনে ইংল্যান্ডে নিষিদ্ধ সাকিব
স্পোর্টস ডেস্ক :: ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন সুখকর হলো না। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচটিতে বল হাতে উজ্জ্বল সাকিব নেন ৯ উইকেট। তবে, সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা দুই আম্পায়ার।
এর প্রেক্ষিতে সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। পরীক্ষার ফলাফলে ত্রুটি ধরা পড়ে। ফলে, সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ ঘোষণা করেছে ইসিবি।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আর তাতে হলেন নিষিদ্ধই। পরীক্ষার ফল হাতে পেয়েই নিষেধাজ্ঞা কার্যকর করে ইংলিশ ক্রিকেট।
বিতর্ক আর সাকিব যেন পাশাপাশি হাঁটেন সবসময়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে তাকে আবার মাঠে দেখতে পাওয়া অনিশ্চিত। দল পাননি আসন্ন আইপিএলেও। এবার নিষিদ্ধ হলেন ইংল্যান্ডে। বাইশ গজের এক সময়ের সেরাদের সেরা তারকা সাকিবের কাছে এখন মাঠই যেন এক বিভীষিকার নাম।
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ শুরু কবে
- পেছাচ্ছে এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
- ১০ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট
- শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস
- প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ২৬ শিক্ষককে শোকজ
- তিন হাজার ৯৫ শিক্ষক পাচ্ছেন বিএড স্কেল
- প্রাথমিকে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনবে সরকার
- কোন ধাপে কত শতাংশ বাড়বে সরকারি চাকুরেদের বেতন
- এমপিওভুক্ত শিক্ষকরা যেদিন থেকে পাবেন নতুন পে-স্কেল
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD