বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান
নিউজ ডেস্ক :: বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দিতে চায় পাকিস্তান। বাংলাদেশের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের এ বৃত্তি দিতে চায় দেশটি। পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এসব বৃত্তি দেবে। পাকিস্তান ইতিমধ্যেই আফগানিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে।
দেশটির গণমাধ্যম ডন–এর খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কনসোর্টিয়ামের এক সভায় বাংলাদেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশি ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রস্তাব তোলা হয়। কীভাবে বৃত্তিপ্রক্রিয়া সম্পন্ন হবে, তা নিয়েও আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এ স্কলারশিপ প্রোগ্রামের অন্যতম মূল উদ্দেশ্য হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা।
দেশটির শিক্ষাসচিব মহিউদ্দীন আহমদ ওয়ানির সভাপতিত্বে বৈঠকে উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী পরিচালক অধ্যাপক জিয়াউল কাইয়ুম, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনের একজন সদস্য, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশল, মৌলিক ও প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসা ও স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, মানবিক ও কলা শাখায় বাংলাদেশিদের বৃত্তি দেওয়া হবে। স্থাপত্য, চারুকলা, ব্যবসায় শিক্ষা, কম্পিউটারবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষিবিজ্ঞান, মিডিয়া ও গণযোগাযোগ অধ্যয়ন এবং ভাষা বিষয়ের শিক্ষার্থীরা পাবেন এসব বৃত্তি।
পাকিস্তানের শিক্ষাসচিব বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে এই উদ্যোগের সর্বাধিক প্রচারের জন্য শিক্ষাএক্সপো, সেমিনার এবং রোড শো করার পরামর্শ দেন। তিনি এই বৃত্তিগুলোর জন্য একটি অনলাইন পোর্টাল চালুর পরামর্শ দেন।
পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ: এসএসসি-এইচএসসিতে ৭০ শতাংশ নম্বরে আবেদন
সভায় আঞ্চলিক সম্প্রীতি ও সদিচ্ছার ইঙ্গিতকে কাজে লাগানোর ক্ষেত্রে শিক্ষাগত কূটনীতির গুরুত্ব তুলে ধরে এইচইসি নির্বাহী পরিচালক পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের প্রাসঙ্গিক ফোরামের স্কলারশিপের বরাদ্দ অনুমোদন যত তাড়াতাড়ি সম্ভব, তা করতে আহ্বান জানান।
কনসোর্টিয়ামের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, কমস্যাটস ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস, ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড এমার্জিং সায়েন্স, ইসলামাবাদ, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, ন্যাশনাল কলেজ অব আর্টস, লাহোর, পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন, লাহোর; লাহোর বিশ্ববিদ্যালয়, সুপিরিয়র বিশ্ববিদ্যালয়, লাহোর; জাতীয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফয়সালাবাদ; আগা খান ইউনিভার্সিটি, করাচি এবং গুলাম ইসহাক খান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি।
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পুরো রমজান মাসই বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে
- রেকর্ড ব্যবদানে সিলেট-৫ এ বিজয়ের পথে খেজুর গাছ
- নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির
- এজেন্টদের স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD