পরীক্ষায় নকল, সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।
দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে একটি জাতীয় পর্যায়ের নিয়োগ পরীক্ষায় এ ঘটনা প্রকাশ্যে আসে। এতে পরীক্ষার নিরাপত্তা ও সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠে। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার দক্ষিণ কোরিয়ার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পেয়েছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে এআইয়ের সহায়তায় পরীক্ষার্থীরা কীভাবে অসদুপায় অবলম্বন করতে পারেন এবং তা শনাক্ত করতে কর্তৃপক্ষ কতটা প্রস্তুত, সে বিষয়ে আলোচনা শুরু হয়।
দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থায় সুনেউং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে। দেশটিতে নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভালো বেতনের চাকরি পাওয়ার পাশাপাশি সামাজিক অবস্থান নির্ধারণেও এ পরীক্ষার ফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। এমনকি উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে বলে মনে করা হয়।
পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে জরুরি পদক্ষেপ
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশের পর সুনেউং পরীক্ষায় একই ধরনের অনিয়ম ঠেকাতে দ্রুত কিছু পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর ব্যবস্থাও করা হয়, যাতে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা বা এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করা না যায়।
তবে এসব পদক্ষেপের পরও পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে পরীক্ষার আগে সম্ভাব্য জালিয়াতি প্রতিরোধে যথাযথ প্রস্তুতি না নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। পোস্টে চোই বলেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করেন না তিনি।
তিনি আরও লেখেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পার্লামেন্টে মন্তব্য ঘিরেও সমালোচনা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পেছনে পরীক্ষার নিরাপত্তা নিয়ে বিতর্কের পাশাপাশি তাঁর একটি মন্তব্যও আলোচনায় আসে। এর আগে সোমবার পার্লামেন্টের এক শুনানিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ যথেষ্ট সক্ষম কি না।
জবাবে ৭২ বছর বয়সী চোই কিও-জিন বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’
তাঁর এ মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও সমালোচনা ওঠে।
এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পরীক্ষা বড় ধরনের কোনো বিপত্তি ছাড়াই শেষ হলেও শনাক্ত হওয়া এসব অনিয়ম দক্ষিণ কোরিয়ার পরীক্ষাব্যবস্থায় প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতির ঘাটতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশটির শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
- ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী
- বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৭ জানুয়ারি
- কুষ্টিয়ার এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ঢাবি কর্মচারী
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
- ২৫ লাখ নতুন কর্মসংস্থানের সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- দেশের আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
- ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই
- চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ




MS3 Technology BD