কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
কৃষি গুচ্ছভুক্ত ৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনে জিপিএ শর্ত কমানো হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
তিনি বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ডেট পরিবর্তন করে নাই, তাই আপাতত আমাদের ডেট পরিবর্তন হচ্ছে না। তবে যদি সরকারিভাবে কোনো নোটিশ আসে, তখন আমরা ভর্তির ডেট পরিবর্তন নিয়ে চিন্তা করব।
জিপিএ যোগ্যতা কমানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে হবে। শিক্ষার্থীরা পছন্দমতো তাদের কেন্দ্র চয়েজ দিতে পারবে। আমরা এবার জিপিএ কিছুটা শিথিল করেছি। পূর্বে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮.৫ লাগতো। এবার আমরা সেটা কমিয়ে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ এবং মোট জিপিএ ৮ করা হয়েছে।
জানা যায়, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ফলে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ গত শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
- শিক্ষকদের বদলির ফল প্রকাশ কি হবে, যা বলছে মন্ত্রণালয়-মাউশি
- কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
- শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
- কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
- স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
- প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের অবস্থান কর্মসূচি
- কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক সণাক্ত, বিকেলে বসানো হবে রিং
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ




MS3 Technology BD