নভেম্বার ৮, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা

নভেম্বার ৮, ২০২৬ ২১:১৩ Asia/Dhaka
  • Views: 8
  • Share:

বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্তির আবেদন পাঠানো যাবে।

রবিবার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট বা মেমিস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় অনলাইনে এমপিওসংক্রান্ত আবেদন দাখিল ও অগ্রায়ণের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। ফলে অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়ণের সময়সীমা নিম্নরূপ নির্ধারণ করা হলো।

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক অনলাইনে আবেদন অগ্রায়ণের সময়সীমা ৩ থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে অনলাইনে আবেদন দাখিল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে আবেদন অগ্রায়ণ কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়াও মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল বা অগ্রায়ণে সমস্যা হলে নিম্নোক্ত মোবাইল নম্বরসমূহে মেমিসের রেজিস্টারকৃত ফোন নম্বর হতে রেজিস্টারকৃত ফোন নম্বর ও আইপি এড্রেস হোয়াটসঅ্যাপে খুদেবার্তার মাধ্যমে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

user
user
Ad
Ad