সিকৃবিতে ‘পাঠশালা একুশ’-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের নিচে এই কর্মসূচির আয়োজন করে সিকৃবির শিক্ষার্থীদের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘পাঠশালা একুশ’।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীল মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী এ আয়োজনে পাঠশালা একুশের কোমলমতি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্যাটাগরিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী পর্বে মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোজাম্মেল হক । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব ইকবাল ও সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি তাদের মাঝে দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও সৃজনশীলতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাঠশালা একুশ যেভাবে এই শিশুদের মেধা বিকাশে পাশে দাঁড়িয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতারই দারুণ এক দৃষ্টান্ত।”
আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় ‘পাঠশালা একুশ’-এর স্বেচ্ছাসেবকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- নওগাঁর বদলগাছী উপজেলায় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক্ষক
- এইচএসসি পুনর্নিরক্ষীণে আবেদন পড়ল ১০ লাখ ৮৭ হাজার
- শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা
- শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি
- সিকৃবিতে ‘পাঠশালা একুশ’-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বোর্ডে ফল জালিয়াতি, অকৃতকার্য হয়েও জিপিএ-৫
- যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ মাউশির
- দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন
- অম্ল মাটিতে চাষ উপযোগী উচ্চ ফলনশীল সরিষার জাত 'সিকৃবি সরিষা-১' উদ্ভাবন
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর




MS3 Technology BD