বড়লেখা উপজেলায় বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও জেলা সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও জেলা সম্মেলনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের নানা বৈষম্য নিরসন এবং যৌক্তিক দাবি সরকারের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে এই সভার আয়োজন করা হয়।
বড়লেখা উপজেলার আহ্বায়ক জনাব মো. জাহিদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিসির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জনাব নুরুল আমিন হালালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিসির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল আহাদ, সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন, বেসরকারি মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা আহ্বায়ক ও জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা সমন্বয়ক উপাধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান চৌধুরী, বিএমটিসির জেলা সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা সমন্বয়ক জনাব সালিকুর রহমান।
এছাড়া বিএমটিসির সাত উপজেলার সমন্বয়ক জনাব আজাজুল হক ও শাহনুর আহমেদসহ বিভিন্ন উপজেলার সমন্বয়কবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও ব্যাংকার জনাব রেজোয়ানুল হাসান তালুকদার। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন বিএমটিসির বড়লেখা উপজেলার সদস্য সচিব অর্জুন কান্তি দাস শান্তি।
সভায় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূর করতে এবং যৌক্তিক দাবি সরকারের নিকট জোরালোভাবে তুলে ধরতে বিএমটিসি ও জাতীয়করণ প্রত্যাশী জোটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এজন্য সব এমপিওভুক্ত শিক্ষককে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
- নওগাঁর বদলগাছী উপজেলায় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক্ষক
- এইচএসসি পুনর্নিরক্ষীণে আবেদন পড়ল ১০ লাখ ৮৭ হাজার
- শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন নিয়ে নতুন নির্দেশনা
- শিক্ষকদের বদলি নীতিমালায় দুই পরিবর্তন চায় মাউশি
- সিকৃবিতে ‘পাঠশালা একুশ’-এর উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বোর্ডে ফল জালিয়াতি, অকৃতকার্য হয়েও জিপিএ-৫
- যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ মাউশির
- দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন
- অম্ল মাটিতে চাষ উপযোগী উচ্চ ফলনশীল সরিষার জাত 'সিকৃবি সরিষা-১' উদ্ভাবন
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর




MS3 Technology BD