জুলাই ১৪, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধিদপ্তরের নতুন নির্দেশনা

  • Views: 3344
  • Share:
ডিসেম্বার ১৫, ২০২৫ ১৮:১৯ Asia/Dhaka

চিঠিতে বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানানো হয়েছে। বলা হয় সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবেন প্রতিষ্ঠান প্রধানরা।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব পরিচালক ও উপপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে। সেই লক্ষ্যে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মধ্যে রয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা: ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, দৌড়। সহ-পাঠ্য: বক্তৃতা (বাংলা ও ইংরেজি), উপস্থিত বক্তৃতা, বিতর্ক (বাংলা ও ইংরেজি), কুইজ, দেয়ালিকা তৈরি।

সাংস্কৃতিক প্রতিযোগিতা: কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লোকগীতি, আবৃত্তি, একক অভিনয়, নৃত্য, গ্রাফিতি অঙ্কন।

সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাউজ ভিত্তিক (৪টি হাউজে) সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করতে হবে।সব প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে তার সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো মনিটরিং করবে। উল্লিখিত কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হলো।

user
user
Ad
Ad