নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শাহপরান হলের সামনে থেকে মিছিলটি বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে (মেইন গেইটে) গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি মুহাম্মদ সোহাগ এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে নেতা-কর্মীরা ছাত্রলীগের নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
এ সময় 'একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর,' 'আপা আপা করিসনা, তদের আপা আসবেনা,' ইত্যাদি মিছিল দেন তারা।
সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। চক্রান্ত করে শিক্ষার্থীদের মনে ভয় ও সন্ত্রাস ছড়ানোর এই পাঁয়তারা রুখে দেওয়া হবে।”
সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ক্যাম্পাসে কিংবা দেশের কোথাও তাদের কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কঠোর অবস্থান নেবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করতে শাবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সন্ত্রাসীদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।”
ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, "আমরা চাই মেধা ও মননের চর্চা, কোনো পেশিশক্তি বা ত্রাসের রাজনীতি নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, শাবিপ্রবি ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় ঢাল হয়ে দাঁড়াবে।"
নেতাকর্মীরা অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িত ছাত্রলীগ ক্যাডারদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান।
- পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্তিসহ শিক্ষায় ৫ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
- সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী
- দেশের তিন অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
- চুনারুঘাটে জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ —প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
- উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD