জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের সচিবদের প্রতি ২৪টি জরুরি নির্দেশনা প্রদান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্য সচিব ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনাসমূহ:
১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬–এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
২. পরীক্ষা শুরুর ‘সাত দিন’ আগে ট্রেজারিতে বা খানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রের সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।
৩. প্রশ্নপত্রের দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে ‘সিকিউরিটি’ খামে প্যাকেট করতে হবে।
৪. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে উক্ত কেন্দ্রের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সাব সেন্টার’ করে পরীক্ষা গ্রহণ করা যাবে।
৫. প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপ্রত্রের প্যাকেট সাজিয়ে ‘সিকিউরিটি’ খামের গাম লাগাতে হবে। পরে কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং ‘সিকিউরিটি’ খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো রকম ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রের সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।
৬. ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোয় ট্রেজারি অফিসারের কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের ‘সিকিউরিটি’ খাম দুই সেট গ্রহণ করতে হবে।
৭. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে ‘পুলিশ’ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে।
৮. প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবে।
৯. কেন্দ্রের সচিব ব্যতীত অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা যায় না, এমন মুঠোফোন কেন্দ্রের সচিব ব্যবহার করতে পারবেন।
১০. প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য ‘একজন’ কক্ষ পরিদর্শক পরীক্ষাকক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ‘দুজন’ করে দায়িত্ব পালন করবেন।
১১. পরীক্ষার্থীর আসনব্যবস্থা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে করতে হবে।
১২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রের সচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে।
১৩. পরীক্ষা শুরুর আগে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
১৪. কেন্দ্রের সচিবেরা তাঁর কেন্দ্রের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং দ্রুততম সময়ে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ের প্রধানের কাছে ‘হস্তান্তর নিশ্চিত’ করবেন।
১৫. পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে, তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের ও কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে।
১৬. ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা যাবে না।
১৭. পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে।
১৮. নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় ‘সিলগালা করা’ অবস্থায় পৌঁছাতে হবে।
১৯. পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে।
২০. বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।
২১. উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রের সচিব দায়ী থাকবেন।
২২. প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে।
২৩. পরীক্ষা চলার সময়ে কেন্দ্রসংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
২৪. বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
- বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
- সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী
- দেশের তিন অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
- চুনারুঘাটে জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ —প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
- উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক
- খুলনার রূপসা সরকারি কলেজের নাম পরিবর্তন
- শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD