নভেম্বার ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

মেডিসিন গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় শাবিপ্রবি

নভেম্বার ৬, ২০২৬ ১৪:২৩ Asia/Dhaka
  • Views: 2719
  • Share:
শাবিপ্রবি গেইট

স্কোপাস গবেষণা তথ্যভান্ডারভিত্তিক ২০২৬ সালের সিমাগো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে মেডিসিন (জনস্বাস্থ্য ও ক্লিনিক্যাল রিসার্চ) ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এতে শাবিপ্রবির বৈশ্বিক অবস্থান ১ হাজার ৮১১তম। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ৪৩৭তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ৭৪২তম।

তালিকায় বাংলাদেশের মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। দেশের শীর্ষ পাঁচে থাকা অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

সিমাগো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করে। এ মূল্যায়নে গবেষণার জন্য ৫০ শতাংশ, উদ্ভাবনের জন্য ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবের জন্য ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। গবেষণার মান, বৈজ্ঞানিক প্রকাশনা, উদ্ভাবনী কার্যক্রম ও সামাজিক অবদানসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

 

user
user
Ad
Ad