২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি
২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে দিল্লির একটি আদালতে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। শুক্রবার (৬ নভেম্বর) রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত দায়রা জজ গগনদীপ সিংয়ের সামনে হাজির হয়ে নিজের জবানবন্দি রেকর্ড করান তিনি।
প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় সুকেশ ও তার স্ত্রী লীনা পলুসের সঙ্গে নোরার যোগাযোগের বিষয়টিও উঠে এসেছে।
মরক্কো বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরা আদালতকে জানান, ভারতের সংগীতশিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে কাজের ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। এ সময় চেন্নাই সফর এবং সেখানে সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পলুসের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও আদালতকে জানান তিনি।
শুক্রবার আদালতে হাজির হওয়ার আগে বিচারক তাকে দুবার তলব করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে নোরার আইনজীবী আদালতে তার হাজিরা থেকে অব্যাহতি চেয়েছিলেন। এ ঘটনায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাকে। আদালত মন্তব্য করেছিলেন, 'বিষয়টিকে হালকাভাবে নেওয়া যায় না। সাক্ষী হিসেবে আপনার আদালতে হাজির হওয়া উচিত ছিল। আপনার আচরণ যথাযথ নয়। আদালতকে অবহেলা করবেন না।'
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি চাঁদাবাজি চক্র পরিচালনার অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ, সুকেশ ও তার সহযোগীরা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফোর্টিস হেলথকেয়ারের প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে টাকা আদায় করেছিলেন। তারা অদিতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানি লন্ডারিং মামলায় কারাগারে থাকা তার স্বামীকে জামিনে মুক্তি দিতে সহায়তা করবেন।
অভিযোগ অনুযায়ী, সুকেশ নিজেকে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে অদিতিকে টাকা দিতে বাধ্য করেছিলেন। পরে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) এ ঘটনায় তদন্ত শুরু করে। তদন্ত শেষে ‘মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট’-এর (মকোকা) অধীনে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
সুকেশ চন্দ্রশেখর ও তার স্ত্রী লীনা পলুসের সঙ্গে নোরার যোগাযোগের বিষয়ে ইওডব্লিউ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এ সময় ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে সম্পূরক অভিযোগপত্রে নোরাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশের অভিযোগ, সুকেশ নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজসহ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীকে বিলাসবহুল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিযোগ ছিল, সুকেশ তাকে গাড়িটি উপহার দিয়েছিলেন।
তবে জিজ্ঞাসাবাদে নোরা জানিয়েছিলেন, সুকেশ তাকে গাড়িটি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই উপহার গ্রহণ করেননি।
- ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি
- ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার
- সিলেট-চট্টগ্রাম পুনর্দখলের সময় এসেছে: বিজেপির সংসদ সদস্য
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫তম বিসিএস’র ৪৪ জন
- ৭ নভেম্বর ১৯৭৫: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা
- ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
- নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
- এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম
- দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন


MS3 Technology BD