পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে জয় দিয়েই যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারায় তারা। প্রথমার্ধেই তিন গোল করে জয়ের ভিত গড়ে নেয় ভারত। তবে শেষ দিকে দুই গোল করে ম্যাচে উত্তেজনা ছড়িয়েছিল পাকিস্তান।
শিরোপা ধরে রাখার মিশনে এবার অনূর্ধ্ব-২৩ দল নিয়ে মাঠে নেমেছে ভারত। তরুণদের নিয়ে গড়া দল হলেও প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে তারা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পাকিস্তানকে চাপে রাখে ভারতীয়রা। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ সাজানোর পাশাপাশি পরিকল্পিত প্রেসিং ও নিখুঁত পাসিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে দলটি।
ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় ভারত। সুহেল আহমেদ ভাটের গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাটকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।
এরপর ১৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ভাট। অভিষেকের রক্ষণভেদী থ্রু পাস থেকে বল পেয়ে পাকিস্তানের গোলরক্ষক এগিয়ে আসার আগেই দারুণ এক শটে জালের ডান দিকের ওপরের কোণে বল পাঠান এই ফরোয়ার্ড।
৩২তম মিনিটে ভারতের তৃতীয় গোলটি করেন কিপগেন। মুহাম্মদ নওশাদের বাড়ানো থ্রু পাস ধরে পাকিস্তানের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যান পাঞ্জাব এফসির এই মিডফিল্ডার। গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট সামনে এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বল জালে জড়ায়। তাতে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
তবে ৩৪তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল পাকিস্তান। ভারতের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মোহাম্মদ হাইয়ান খাত্তাককে ফাউল করেন অভিষেক। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে পারেননি শায়াক দোস্ত। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে বড় ব্যবধানেই এগিয়ে থাকে ভারত।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের আক্রমণ ঠেকানোর পাশাপাশি প্রতিপক্ষের পাস দেওয়ার জায়গাগুলো বন্ধ করে দেয় তারা। ফলে দ্বিতীয়ার্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত।
ম্যাচের শেষ মুহূর্তে অবশ্য নাটকীয়তার জন্ম দেয় পাকিস্তান। যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ভারতকে চাপে ফেলে দেয় তারা।
৯০+১ মিনিটে জুনায়েদের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত ভলিতে পাকিস্তানের দ্বিতীয় গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় আলমগীর আলী খান গাজী। তার জোরালো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।
শেষ মুহূর্তে পাকিস্তানের এমন প্রত্যাবর্তনে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
- ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য
- মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
- রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
- পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
- মাদ্রাসাতে ললিপপ খাওয়ার অপরাধে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ
- শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ ৪ অনুষ্ঠানের নির্দেশ
- ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় সরকার: মাহদী আমিন
- ঢাবির ভর্তিতে ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত


MS3 Technology BD