গবেষণা মাঠ অবিলম্বে হস্তান্তরের দাবিতে শেকৃবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণের গবেষণা মাঠটি অবিলম্বে হস্তান্তরের দাবিতে ৪ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ থাকবে।
শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গবেষণার জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা না হওয়া পর্যন্ত এই শাটডাউন ও রাজপথের আন্দোলন থামবে না। জমির অভাবে বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক শিক্ষা ও উচ্চতর কৃষি গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তারা।
২ নভেম্বর ( সোমবার) শিক্ষার্থীরা পুরাতন বাণিজ্য মেলার মাঠে উপস্থিত হয়ে মেলা ও অন্যান্য কাজের অবশিষ্ট অবকাঠামো গুঁড়িয়ে দেন। এরপর সেখানে ট্রাক্টর নামিয়ে জমি চাষ দিয়ে গবেষণার জমি হস্তান্তরের জোর দাবি পুনর্ব্যক্ত করেন।
এর আগে আন্দোলনের অংশ হিসেবে টানা ক্লাসবর্জন, গণজমায়েত ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গত রবিবার চতুর্থ দিন এবং তার আগের বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো রাজধানীর ব্যস্ততম আগারগাঁও-ফার্মগেট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গবেষণা মাঠটি ফেরত পাওয়ার দাবি শেকৃবি পরিবারের দীর্ঘদিনের। গত ১৫ অক্টোবর হস্তান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মানববন্ধন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
তবে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে টানা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিনে বাণিজ্য মেলা প্রাঙ্গণে সচিবালয় ভবনের সয়েল টেস্টের সরঞ্জাম জব্দ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে নেওয়া হয়। পরদিন বুধবার সেখানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার অবকাঠামো ভাঙচুর চালানো হয়।
- গবেষণা মাঠ অবিলম্বে হস্তান্তরের দাবিতে শেকৃবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- কুমিল্লায় জলাশয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে টিকটক, স্কুল ছাত্রীকে বহিষ্কার
- কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বিল জমা দেওয়ার নির্দেশনা মাউশির
- ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা
- ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের
- কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- ৫১তম বিসিএস: লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত


MS3 Technology BD