কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এ ছাড়া ড্যাফোডিল, ব্র্যাকসহ আরও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের র্যাঙ্কিংয়ে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার অবস্থান এশিয়ায় ১৩৬তম।
কিউএসের তালিকা অনুযায়ী, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; এশিয়ার তালিকায় প্রতিষ্ঠানটি রয়েছে ২১৬তম অবস্থানে। এরপর ব্র্যাক ইউনিভার্সিটি ২৭১তম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪৫২তম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ৫০৪তম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৫০৯তম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৫৩৪তম অবস্থানে রয়েছে।
এদিকে, বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এশিয়ার তালিকায় বুয়েটের অবস্থান ১৭৯তম। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩২৯তম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৪৯তম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫২তম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৭০তম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৭৮তম অবস্থানে রয়েছে।
তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৪০৭তম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪১৫তম, খুলনা বিশ্ববিদ্যালয় ৪৪৫তম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৫১৭তম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫৪২তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৪৯তম অবস্থানে রয়েছে।
কিউএসের এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
- গবেষণা মাঠ অবিলম্বে হস্তান্তরের দাবিতে শেকৃবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- কুমিল্লায় জলাশয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে টিকটক, স্কুল ছাত্রীকে বহিষ্কার
- কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বিল জমা দেওয়ার নির্দেশনা মাউশির
- ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা
- ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের
- কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- ৫১তম বিসিএস: লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত


MS3 Technology BD