বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে টিকটক, স্কুল ছাত্রীকে বহিষ্কার
ফেনীর পরশুরামে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়।
বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর পরিচালনা পরিষদের সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় চলাকালে নির্ধারিত পোশাক পরা অবস্থায় এবং বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রী টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এতে বিদ্যালয়ের সুনাম, ভাবমূর্তি ও পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। শৃঙ্খলা কমিটির তদন্ত এবং শিক্ষার্থীর নিজের স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও বিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩ নভেম্বর থেকে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী হিসেবে তার সব ধরনের সম্পর্কের অবসান ঘটানো হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে বিদ্যালয়ের শৃঙ্খলা, ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রাখতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, ‘এর আগেও ওই ছাত্রীকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও সে একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।’
- গবেষণা মাঠ অবিলম্বে হস্তান্তরের দাবিতে শেকৃবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
- কুমিল্লায় জলাশয়ে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে টিকটক, স্কুল ছাত্রীকে বহিষ্কার
- কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বিল জমা দেওয়ার নির্দেশনা মাউশির
- ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা
- ডিসেম্বরের মধ্যে ৩ দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের
- কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- ৫১তম বিসিএস: লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত


MS3 Technology BD